ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পিএসএলের চূড়ান্ত ড্রাফটের তালিকা প্রকাশ, ২৮ বাংলাদেশী আছেন যারা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল নিলাম তালিকায় ৬ জন খেলোয়াড় থাকলেও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন তিনজন। এরা হলেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) আইপিএল কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করেছে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, খসড়া তালিকায় ২৮ বাংলাদেশি রয়েছে। তবে সোমবার (১১ ডিসেম্বর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ২০ জন টাইগার ক্রিকেটার।
ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদকে। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন- মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, সাব্বির রহমান রোমান, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার ও জিয়াউর রহমান। গোল্ড ক্যাটাগরিতে জায়গা হয়েছে- আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুক্তার আলী, নাজমুল হাসান শান্ত, নাসুম আহমেদ ও তাওহিদ হৃদয়।
পিএসএল কর্তৃপক্ষ ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৭০ হাজার ডলার, ডায়মন্ড ক্যাটাগরিতে ৬০-৮৫ হাজার ডলার, গোল্ড ক্যাটাগরিতে ৪০-৫০ হাজার ডলার, সিলভার ক্যাটাগরিতে ১৫-২৫ হাজার ডলার, ইমার্জিন ক্যাটাগরিতে ৫-সাড়ে ৭ হাজার ডলার, সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।
টুর্নামেন্টটিতে ২২টি দেশের ৪৮৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের নবম আসরের নিলাম অনুষ্ঠান।
উল্লেখ্য, দেশে সাধারণ নির্বাচনের কারণে পিএসএলকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের প্রস্তাব ছিল। তবে, পিসিবি শেষ পর্যন্ত পুরো ইভেন্টটি পাকিস্তানে করার সিদ্ধান্ত নিয়েছে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এবং মুলতানে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১৮ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচটি ১৯ মার্চ করাচিতে করার চিন্তা করা হচ্ছে। তবে সেখানে ফাইনাল হলে দর্শক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান ফাইনালটি মুলতানে আয়োজনের পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে, স্টেডিয়াম পূর্ণ করার জন্য যথেষ্ট দর্শক সেখানে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)