ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আজব এক দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড
বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে থাকবে তিনটি ওয়ানডে এমনকি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। আগামী রোববার (১৭ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। তার আগে কিউইদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যা আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওই প্রস্তুতি ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত দেশগুলো। বিশ্বকাপের পর ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে।
এবার তাসমান সাগর পাড়ের দেশটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের অপর দুটি ওয়ানডে। এরপরেই তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সাকিবকে পাওয়া যাবে না, তা আগেই জানা ছিল। এবার তা নিশ্চিত করলো বিসিবি। তার পরিবর্তে আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই অধিনায়কের নেতৃত্ব দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
নিউজিল্যান্ড একাদশ
ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান।
এক নজরে সিরিজের সূচিওয়ানডে সিরিজ১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, ডুনেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)২৩ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
টি–টোয়েন্টি সিরিজ২৭ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায়)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)