ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
একনজরে দেখে নিন; বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে কখন কোথায় হবে বাংলাদেশের ম্যাচগুলো
আগামী বছর জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার সাড়ে চার মাস আগে ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ছোটদের বিশ্বকাপ। যেটি শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে লঙ্কান বোর্ডকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
যে কারণে আসরটি সরে দক্ষিণ আফ্রিকায় গেছে। সোমবার (১১ ডিসেম্বর) সেই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী ম্যাচে আগামী ১৯ জানুয়ারি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। এর পরদিনই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ভারত। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে গ্রুপ ‘বি’ তে। গ্রুপ ‘সি’ তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
এছাড়া গ্রুপ ‘ডি’ তে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। চার গ্রুপ থেকে সেরা তিন দল নিয়ে হবে সুপার ১২। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে হবে সুপার সিক্স। সেখান থেকে চারদল সেমিফাইনাল খেলবে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।
একদিন বিরতি দিয়ে ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২৬ জানুয়ারি তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)