ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জাপানকে হেসে খেলেই হারালো বাংলাদেশ

২০২৩ ডিসেম্বর ১১ ১৬:৩৫:৫১

জাপানকে হেসে খেলেই হারালো বাংলাদেশ

আরব আমিরাতের পর জাপানের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানের দেয়া ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আশিকুর ও জিসান। প্রথম পাঁচ ওভারে ওভারপ্রতি প্রায় ১০ রান করে সংগ্রহ করে তারা। ১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আশিকুর। ১১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। এর আগে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে উইকেটে টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ ছিল জাপানের ব্যাটারদের জন্য। দলীয় ৫০ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ২৬ ওভার। ও

য়ানডে ম্যাচ হলেও জাপানের ব্যাটাররা ব্যাটিং করেছে টেস্টের মতো। দলটির ওপেনার পারমান ৮০ বল খেলে করেন ১৮ রান। কাজুমা ৪২ বলে করেন ১৩ রান আর আদিত্য ৮ রান করতে বল খেলেছেন ৩২টি। শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের তোপে ৯৯ রানে অলআউট হতে হয় জাপানকে। টাইগার যুবাদের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ