ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চমক নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে ফিরবেন তিন তারকা
২০২৩-২৪ মৌসুমের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিন ক্রিকেটার। রোববার (১০ ডিসেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ঘোষিত চুক্তিতে রয়েছেন ১৪ ক্রিকেটার। নতুন মুখ হিসেবে চুক্তিতে সুযোগ পেয়েছেন চারজন।
বোর্ডের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেয়া তিন ক্রিকেটার হলেন- জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও অলরাউন্ডার কাইল মেয়ার্স। চুক্তির প্রস্তাবে রাজি না হলেও সামনের টি-টোয়েন্টি সিরিজগুলোর জন্য ‘অ্যাভেইলেবল’ থাকবেন তারা। আর নতুন মুখ হিসেবে চুক্তিতে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- আলিক আথানেজ, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল ও গুডাকেশ মোটি।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাধাহীনভাবে খেলতেই হোল্ডার, পুরান, মেয়ার্সরা কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নারাইনের মতো তারকা ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য বোর্ডের সঙ্গে চুক্তিতে ছিলেন না দীর্ঘসময়। বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেয়া তিন ক্রিকেটারের মধ্যে দুইজনেরই রয়েছে বিপিএল খেলার অভিজ্ঞতা।
৩২ বছর বয়সী জেসন হোল্ডার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছেন। আর নিকোলাস পুরান খেলেছেন খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা: আলিক আথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)