ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
২০২১ বিশ্বকাপের নায়ক ধোনিকে ছোট করে অন্য সতীর্থের পাশে গম্ভীর
ধোনি একটি উচ্চ নোটে শেষ'। ২০২১ বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ছক্কা এবং রবি শাস্ত্রীর মন্তব্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্য জায়গা করে নিয়েছে। এখনও সেই শট এবং মন্তব্য নিয়ে রোমাঞ্চিত। গৌতম গম্ভীর এটা একদম পছন্দ করেন না। কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর মনে করেন ক্রিকেটপ্রেমীরা ভুলে গেছেন যুবরাজ সিংকে, যিনি ২০১১ বিশ্বকাপের আসল নায়ক ছিলেন।
একটি পডকাস্টে গম্ভীর বলেছেন, “আপনারা সবাই জানেন ২০১১-র বিশ্বকাপে কে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিল। এখন ক’জন ওর কথা বলে? এর একটাই কারণ, ওর হয়ে প্রচার করার মতো কেউ নেই। বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে অনেককেই বলতে শুনি যে, সে যোগ্য সম্মান পায়নি। এই একই মানুষ যোগ্য ক্রিকেটারদেরও সম্মান দেয় না। তাদের ছোট করে দেখানোর চেষ্টা করে।” নাম না করলেও ফাইনালে জেতানোর জন্য ধোনিকে নিয়ে যে মাতামাতি হয় সেটা পছন্দ করেননি গম্ভীর। তিনি নিজেও ফাইনালে ৯৭ রান করেছিলেন।
সেই শটের সময় ধারাভাষ্য দিতে থাকা রবি শাস্ত্রীকেও নাম না করে একহাত নিয়েছেন গম্ভীর। তাঁর মতে, সম্প্রচারকারী সংস্থার উচিত নির্দিষ্ট কোনও একজন ক্রিকেটারকে নিয়ে বেশি মাতামাতি না করা। বলেছেন, “সম্প্রচারকারী চ্যানেলের সাজঘরে যারা বসে রয়েছে তাদের উচিত প্রত্যেককে সঠিক সম্মান দেওয়া। তিন ঘণ্টার অনুষ্ঠানে এক জনকে ২ ঘণ্টা ৫০ মিনিট দিলাম, আর এক জনকে ১০ মিনিট, এটা উচিত নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)