ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
হাইভোল্টেজ ম্যাচে ভারতকে উড়িয়ে দিলো পাকিস্তান
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। মূল দল হউক কিংবা যুব দল, চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে সর্বদাই আলাদা নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। আজান আওয়াইসের শতকে যুব এশিয়া কাপে ভারতকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তানের যুবারা।
রোববার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের উত্তরসূরীরা। দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান সংগ্রহ করে ভারত। পরবর্তীতে তিন ব্যাটারের ফিফটির সাহায্যে ২৫৯ রান তোলে ভারত যুব দল।
দলটির পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার আদর্শ সিং। ৯৮ বলে ৫ চারে ৬০ রান করেন অধিনায়ক উদয় সাহারান। শেষদিকে দ্রুত গতিতে ৪২ বলে ৫৮ রান করেন শচীন ধাস। পাকিস্তান যুবাদের পক্ষে মোহাম্মদ জিসান ৪৬ রানে নেন ৪ উইকেট। ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়েন সজীব খান ও আজান।
আরেক ওপেনার সজীব ফিফটি করে ৬৩ রানে আউট হলেও জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের। আজান আওয়াইস ১০ চারে ১৩০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)