ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে যে পরামর্শ দিলেন সাবেক ভারতীয়
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুইদিন বাকি। ইতিমধ্যেই বিভিন্ন দল ও ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন অনেক সাবেক ক্রিকেটার। শক্তির বিচারে কোন দল এগিয়ে আছে বা কোন ক্রিকেটার এই বিশ্ব টুর্নামেন্ট জয় করতে পারবে তা বিশ্লেষণ করছে।
আর এবার সেই তালিকায় যোগ দিলেন বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্ষ ভোগলে। তিনি এক ভিডিওতে বিভিন্ন দলের কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে আলোচনা করেছেন। এই তালিকায় উঠে এসেছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের নাম।
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের প্রশংসা করে শুরু করেন তিনি। গত বিশ্বকাপে সাকিব ৬০০-র বেশি রান করেছিলেন বলে মনে করেন হর্ষ। এবারও বিশ্বকাপে ভালো করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশের জন্য বড় অস্ত্র হতে পারেন মুশফিক ও লিটন দাস।
এ প্রসঙ্গে হার্শা বলেন, ‘বাংলাদেশ! আমার অন্যতম পছন্দের দল। সাকিব আল হাসানকে খেলতে দেখতে ভালোবাসি। মাঠের বাইরে হয়তো একটু মেজাজি। কিন্তু মাঠের ভেতর নিখুঁত। বাংলাদেশ যদি (এই বিশ্বকাপে) এগিয়ে যেতে চায়, তাহলে সাকিব আল হাসানের চেয়ে বেশি কিছু লাগবে। গত বিশ্বকাপে সে ৬০০ রান করেছিল, বাংলাদেশও হুমকি হিসেবে দেখা দিয়েছিল। তাহলে (এবার) আর কার কার ওপর নজর রাখা যায়? আমি লিটন দাস ও মুশফিকুর রহিমের বড় ভক্ত। কিন্তু আরও দুজন আছেন, যাঁরা দুর্দান্ত...।’
এরপরই হার্শার কথায় উঠে এসেছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের কথা। শান্তর ধারাবাহিক পারফরম্যান্স ও মিরাজের টেস্টের নির্ভরযোগ্য অফ স্পিনার থেকে সীমিত ওভারের ফরম্যাটের বিশেষজ্ঞ ব্যাটার হয়ে ওঠা, কোনোটাই নজর এড়ায়নি এই ধারাভাষ্যকারের।
তিনি বলেন, ‘ক্রিকেট–বিশ্বে সবাই শান্ততে (নাজমুলে) মুগ্ধ। ওপেনিংয়ে কিংবা তিনে খেলায় সে নিজের সামর্থ্য ধীরে ধীরে বাড়াচ্ছে। এমন নয় যে সে হঠাৎ করেই আবির্ভূত হয়েছে। বাংলাদেশে প্রতিভার স্ফুরণ ঘটিয়ে অকালে ঝরে যাওয়া খেলোয়াড়দের মতো নয়, সে ধীরে ধীরে বড় কিছু হয়ে উঠেছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর থেকে সে চাপ কমাতে পারলে দলের জন্যই ভালো হবে।’
হার্শা আরও যোগ করেন, ‘টেস্টে আমি প্রথম তার (মিরাজের) বোলিং দেখেছি। সে টেস্টের জন্য যথাযথ অফ স্পিনার। এরপর বছরের পর বছর ধরে সাদা বলে তার পরিসংখ্যান দেখেছি, মাঝেমধ্যে সে ইনিংস উদ্বোধনও করে আবার অবিশ্বাস্য কিছু ইনিংসও খেলেছে। সাত–আটে থেকে ম্যাচ জেতানো কিংবা দলকে বিপদ থেকে সে উদ্ধার করতে পারে। আমার মনে হয়, মেহেদী হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণাগুণই রয়েছে। আমি জানি না সে পারবে কি না, তবে মেহেদী হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বস্তির।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)