ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
৪০ ওভারে নেমে এলো বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, জানা গেল শুরুর সময়
আসন্ন বিশ্বকাপে মূল লড়াইয়ের সামনে রেখে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট টিম। ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এবারের বিশ্বকাপে মূল মিশন শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের স্বস্তির জয় পেয়েছে মিরাজ-লিটনরা। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও জয়ই চাইবে চণ্ডিকা হাথুরুসিংহের শির্ষ্যরা।
লিটন ফেরার পর বেশ ধৈর্য নিয়ে ইনিংস শুরু করেন শান্ত। কিন্তু অল্পতেই ফিরে যেতে হয় তাকে। ১১ বলে দুই রান করে টপলির বলে ফিরে যান শান্ত। ডিপ থার্ড অঞ্চলে ক্যাচটি লুফে নেন গাস অ্যাটকিনসন। ফলে ২৬ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
তারপর তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে স্বস্তি খুঁজে পায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। প্রথম প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ এই ম্যাচেও হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান। কিন্তু দুর্ভাগ্য তার।
৪৪ বলে ৪৫ রান করে মার্ক উডের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিরাজ। মুশফিক ৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে।
মুশফিক ফিরলেও মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংস টানেন মিরাজ। তাকে সঙ্গে নিয়েই ৬২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৩৪ রানের বেশি করতে পারেনি এই জুটি। ২১ বলে ১৮ রান করে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ। ১৩৮ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর বৃষ্টির কারণে লম্বা সময়ের জন্য বন্ধ থাকে খেলা। ঢেকে দেয়া হয় উইকেটও। তবে বৃষ্টির তীব্রতা কমে আসার পর সরিয়ে নেয়া হয়েছে কাভার। ফলে ম্যাচটি আবারও মাঠে গড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। মাঠ পরিদর্শনের পর ম্যাচ ৪০ ওভারে নামিয়ে এনেছেন আম্পায়াররা। ম্যাচটি পুনরায় শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)