ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হ্যাজলউডদের টপ অর্ডারে তালিকায় বাবর–কোহলি, বাদ পড়লেন স্মিথ–ওয়ার্নার
আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর আজম। তাকে ছাড়া এই মুহূর্তে সেরা ওয়ানডে লাইন আপ করা কঠিন। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেরা ১১ ওয়ানডেতেও রয়েছেন পাকিস্তানি অধিনায়ক।
জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড এবং মারনাস লাবুচের্যান্ড সেরা লাইনআপ। এরই মধ্যে প্রথম পর্বটি ফক্স স্পোর্টসে প্রকাশিত হয়েছে। প্রথম অংশে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দ্বারা নির্বাচিত শীর্ষস্থানীয় র্যাঙ্কিং রয়েছে। যেখানে বাবর জায়গা পেয়েছেন। এই একাদশের টপ অর্ডারে বাকি তিন ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা, কুইন্টন ডি কক এবং বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেছে নেওয়া টপ অর্ডারে সতীর্থ ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের জায়গা ছিল না।
বাবরকে দলে নিয়ে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন হ্যাজলউড, উসমান খাজার মতো ক্রিকেটাররা। বাবর সম্পর্কে হ্যাজলউড বলেছেন, ‘অন্যদের চেয়ে হয়তো ওর বয়স কিছুটা কম। বাবর খুব দ্রুতই কোহলির পথ অনুসরণ করছে।’
অস্ট্রেলিয়ান ওপেনার খাজা বলছেন, ‘বাবরের সামর্থ্যটা সহজাত। আমি দেখেছি, তাকে সঠিক জায়গায় বল করলেও সে আপনাকে মিড অফ, কাভার, পয়েন্ট দিয়ে মারতে পারে। দুর্দান্ত খেলে, স্পিনটাও দারুণ খেলে। যদিও কোহলির কারণে ৩ নম্বরে বাবরের খেলার সুযোগ নেই, তাকে চারে ব্যাট করতে হবে।’
অস্ট্রেলিয়ানদের সেরা একাদশে প্রথম নামটা লেখা হয় ভারতীয় অধিনায়ক রোহিতের। ভারতের এই ওপেনারকে নিয়ে ঝাই রিচার্ডসন বলেন, ‘আপনি রোহিতের বিপক্ষে একটা মেডেন ওভার করলেন, ভাবছেন আপনি তার বিপক্ষে দাপট দেখাচ্ছেন, দেখবেন পরের ওভারে সে আপনার বিপক্ষে ২০-২৪ রান নিয়ে নিয়েছে।’
আরেক ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ানদের পছন্দ ওয়ার্নার নন, রোহিতের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব তাঁরা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে। তাঁদের পছন্দের একাদশে ৩ নম্বর ক্রিজে আসবেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের তকমাও দিয়েছেন।
মার্শ, খাজাদের একাদশে বাকি সাত ক্রিকেটার কারা হন, সেটাই দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)