ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ভারতকে বড় কথা বলায় চরম বিপদে পিসিবি চেয়ারম্যান

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১১:৪৭:২৮

ভারতকে বড় কথা বলায় চরম বিপদে পিসিবি চেয়ারম্যান

পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ ভারতকে "শত্রু দেশ" হিসাবে বর্ণনা করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন। এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা তাঁকে আক্রমণ করছেন। এই তোপ থেকে বাঁচতে এবং সমালোচনা এড়াতে নতুন বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপ খেলতে ভারতে বাবর রিজওয়ানকে উষ্ণ স্বাগত জানানোয় পিসিবি চেয়ারম্যানের এই বিবৃতিতে খুশি প্রকাশ করেছেন। জাক্কা আশরাফও এই সংবর্ধনায় ভারতীয়দের অভিনন্দন জানিয়েছেন। ভারত-পাকিস্তানের লড়াই বৈরী নয় বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তান দলকে দেওয়া অভ্যর্থনা নিয়ে সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (জাকা আশরাফ) বলেছেন, পাকিস্তান দলকে ভারতে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের খেলোয়াড়দের কতটা ভালোবাসে। হায়দরাবাদ বিমানবন্দরে যেভাবে খেলোয়াড়দের বরণ করা হয়েছে, তা সেই ভালোবাসার প্রমাণই দেয়। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।’

এরপর বিবৃতিতে দুশমন দেশের প্রসঙ্গও বলা হয়েছে, ‘যখনই ভারত-পাকিস্তান মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরাফ আশা করেন, বিশ্বকাপজুড়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমনই উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতীয় সমর্থকেরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।’

এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার সময়ই ভারতকে দুশমন দেশ বলে মন্তব্য করেছিলেন জাকা আশরাফ। সে সময় তিনি বলেছিলেন, ‘নতুন চুক্তিতে আমরা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখিয়েছি। আমি যতটা করেছি, আর কেউ খেলোয়াড়দের জন্য এত বাজেট বরাদ্দ করেনি। আমার উদ্দেশ্য হচ্ছে, খেলোয়াড়েরা যখন দুশমন দেশে (শত্রুদেশ) বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেন তাদের মন বড় থাকে।’

জাকা আশরাফের এ বক্তব্য ভালোভাবে নিতে পারেনি ভারতীয়রা। টুইটারে ভারতীয় ক্রিকেটের অনেক সমর্থক ধুয়ে দিয়েছেন তাঁকে। সৌরভ মালহোত্রা নামের এক টুইটার ব্যবহারকারী জাকা আশরাফের বক্তব্যের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘দুশমন দেশ—মনের কথা মুখে চলে এসেছে।’ আরেকজন লিখেছেন, ‘দুশমন দেশে খেলোয়াড়দের পাঠিয়েছ কেন? আমাদের থেকে শেখো, আমরা দুশমন দেশে খেলোয়াড়দের পাঠাই না। এর জন্য গোটা ভেন্যু বদলাতে হলে সেটাই করি। এত ক্ষমতা তোমাদের কি আছে?’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ