ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাকিবকে নিয়ে হাস্যরসের কারনে ক্ষোভ দেখালেন মাশরাফি
শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কিছুটা দুঃসংবাদ জানা গেল। আগের দিন ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে লঙ্কার বিপক্ষে দেখা যায়নি তাকে। অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মেরাজ। সাকিবকে ছাড়া ম্যাচেও বাংলাদেশ জিততে পারে সেটা প্রমান হল।
কিন্তু সাকিবের ইনজুরির খবর পাওয়ার পর বেশিরভাগই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। সম্পূর্ণ ফিট থাকা খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলবে বলে তামিমকে ছাড়াই বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। এবারও একই অজুহাতে সাকিবকে নিয়ে কথা হচ্ছে।
তবে এমন আলোচনায় অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মোশাররফ বিন মুর্তদা। তিনি সাকিবের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনারও সমালোচনা করেন তিনি।
নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত....
এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’
ক্রিকেট দলগত খেলার বিষয়টি উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...
বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)