ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মিরাজের দারুন ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ২৯ ২১:৪৭:০০

মিরাজের দারুন ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে খেলছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পান তিনি।

এই ম্যাচে বাংলাদেশ তাদের দুই খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে। দলের প্রয়োজনে নিয়ম মেনে তাদেরকে নামাতে হতে পারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে পথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা ঝড় তোলেন বাংলাদেশের বোলারদের।

এরপর নিশাঙ্ককে সঙ্গ দিতে আসেন কুশল মেন্ডিস। একসাথে, ১৪ওভারে শ্রীলঙ্কা তাদের শতক পূর্ণ করে। হাসান মাহমুদের ইনিংসের ১৪তম ওভারে লঙ্কান এই দুই ব্যাটসম্যান করেন ১৯ রান। তিনটি চার ও একটি ছক্কা ছিল।

এই প্রতিবেদল লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেন। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেন। তাঞ্জিদ হাসান তামিম ৮৮ বলে ৮৪ রান সংগ্রহ করে আউট হয়ে যান। মিরাজ ৪৯ বলে ৫১ রান সংগ্রহ করে অপরাজিত আছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ