ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ওভার বাউন্ডারীতে শুধু ৬ নয়, ১০ রানও চায় রোহিত
একটা ছক্কা বেশি দূরত্ব অতিক্রম করলে সেখানে রানও বেশি দেয়া উচিত বলে মনে করেন রোহিত শর্মা। ক্রিকেটে যদি কোনো নিয়ম যুক্ত করার সুযোগ থাকত তাহলে ছক্কার দৈর্ঘ্য অনুযায়ী বাড়তি রান দেয়ার কথাই বলতেন ভারতের অধিনায়ক।
এমনিতে ভারত অধিনায়ককে ‘হিটম্যান’ ডাকা হয়। যদিও ক্রিস গেইল, কাইরন পোলার্ডদের মতো নিয়মিতই লম্বা দৈর্ঘ্যর ছক্কা হাঁকান না তিনি। এ কারণে গেইলদের সঙ্গে নিজের পার্থক্য বজায় রাখতেই এমনটা চান রোহিত।
সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমরা যে ছক্কা মারি ৭০–৮০ মিটারের মতো, ৯০ মিটার মারলে ৮ রান দেওয়া উচিত। ১০০ মিটার মারলে ১০ রান দেওয়া উচিত। বড় ছক্কা মারার পুরস্কার তো দিতে হবে!’
‘(ব্যাটসম্যান) বড় ছক্কা মারুক কিংবা শুধু বাউন্ডারির একটু ওপাশে নিয়ে বল ফেলুক, ওই ছয় রানই দেওয়া হয়। তাহলে ক্রিস গেইল ও আমার মধ্যে পার্থক্য কী হলো? গেইল বড় ছক্কা মারে, পোলার্ডও আছে। আর আমরা (হাতে কল্পিত ব্যাট দেখিয়ে) এদিক–সেদিক করে মেরে দিই শুধু। এটা আমার কাছে একটু অবিচার বলেই মনে হয়।’
এমনটা অবশ্য আগে বলেছিলেন কেভিন পিটারসেন। ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে না হলেও টি-টোয়েন্টিতে এমনটা চেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
তিনি টুইটারে লিখেছিলেন, ‘যদি কোনো খেলোয়াড়ের মারা ছক্কা ১০০ মিটারের বেশি যায়, তাহলে ১২ রান দেওয়া হোক। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি করা যায়। অথবা ইংল্যান্ড ক্রিকেট দ্য হান্ড্রেডে এটি চালু করতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)