ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শুধু মাত্র তামিমকেই দায়ী করলেন সাকিব
গত বুধবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারের প্রথম পর্বে তামিম ইকবাল প্রশ্ন করেন তিনি দলের সদস্য কি না। এবার একই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে সাবেক বন্ধু তামিমকে একহাত নিলেন সাকিব আল হাসান।
গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশের ২-১ ব্যবধানে হারের জন্য অধিনায়ক তামিমকে দায়ী করেন সাকিব। সাকিব আরও দাবি করেছেন যে তামিমের হঠাৎ অবসর দলকে একটি খারাপ পরিস্থিতিতে ফেলেছে যা কাটিয়ে উঠতে এখনও সময় দরকার।
সাকিব বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলবো-অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটার ব্লেম একজনের ওপর।’
সে সিরিজের প্রথম ম্যাচের পর কান্না করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। বাংলাদেশ পরের দুটি ম্যাচ খেলেছিল লিটন দাসের অধিনায়কত্বে। সিরিজের মাঝপথে তামিমের অবসরের সিদ্ধান্তের সমালোচনা করে সাকিব বলেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগী হয়ে বলে ফেলে যে-আমি ভাই খেলবো না আর ক্রিকেট। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম।’
সাকিব যোগ করেন, ‘আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকতো, সে এটা করতে পারতো না। আমার কাছে মনে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)