ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো আসল খবঃ এশিয়া কাপ বিশ্বকাপের প্রত্যাশা নয়, সাকিবকে যে নির্দেশ দেওয়া হয়েছে
হঠাৎ করে কোচ বা নেতা পরিবর্তন দলের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবালের হঠাৎ করেই অধিনায়ক ছেড়ে দেওয়ার সমালোচনাও করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বের সেরা এই অলরাউন্ডার মনে করেন আফগানিস্তান সিরিজের সময় তামিমের শক অবসরের পরিণতি থেকে দল এখনও ভুগছে।
তামিমের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে সাকিব বলেন, 'আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারতো না। আমার কাছে মনে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।’
সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাঁটাইয়ের প্রসঙ্গও তুলেছেন সাকিব। তিনি বলেন, ‘ছয় মাস আগে যখন ভারতের সঙ্গে সিরিজ জিতলো, এরপর টেস্ট সিরিজ হারার পরই বাদ দিয়ে দেওয়া হলো (ডোমিঙ্গোকে)। স্বাভাবিকভাবেই আরেকজন কোচ যখন আসে, তার মতো করে করার চেষ্টা করে। অধিনায়ক এসেও চেষ্টা করে। একটা দল গড়তে ২-৩ বছর লাগে, সহজে হয় না।’
এবারের বিশ্বকাপে তার কাছে বোর্ডের কোনো প্রত্যাশা নেই, সাফ জানিয়ে দিলেন সাকিব। বোর্ড নাকি চায় কেবল ভবিষ্যতের জন্য দলটা যেন সাজিয়ে দিতে পারেন তিনি।
সাকিব যোগ করেন, ‘নিজের উদাহরণ দিই, এশিয়া কাপের আগে আমাকে বলে দেওয়া হয়েছে-এই দল, তুমি বানাও। এশিয়া কাপ বিশ্বকাপে প্রত্যাশা নাই। পাপন ভাইও সাক্ষাৎকারে বলেছে। আমি সেভাবেই চেষ্টা করে যাচ্ছি।'
সাকিব বোঝাতে চাইলেন, তার লক্ষ্য যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টাইগার দলপতি বলেন, 'দেশের মাটিতে আমাদের ভালো দল হয়ে আসছে। আমরা (পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে) সুযোগ নিতেই পারি, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায়। সেখানকার উইকেট আমাদের সঙ্গে যায়। ভালো দল করতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)