ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘নাটকের মতোই ঘটনা’
৭ দিনে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব টুর্নামেন্টে খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশি দল। তবে বিশ্বকাপ দলে তামিম ইকবালের ওপেনিং স্পট নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা হয়েছে। এদিকে সাকিব ও তামিমের দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। এ ছাড়া পরিষদের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের আগে জাতীয় দলকে ঘিরে এমন বিতর্কে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
বুধবার (২৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ওপেনার তামিম ইকবাল দাবি করেন, ইনজুরির কারণে নয়, বিসিবির অলসতার কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি।
তামিম বোমা বিস্ফোরণের পরপরই দেশের একটি বেসরকারি টেলিভিশনে ওয়ানডে অধিনায়ক সাকিব তার বিভিন্ন মতামত ও ক্রিকেট বোর্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সেখানে সাকিব জানান, অধিনায়ক হলেও দল নির্বাচনসহ অনেক বিষয়ে তিনি খুব বেশি সম্পৃক্ত নন। তামিমকে দলে না নেওয়ায় তার কোনো ভূমিকা নেই। এ ছাড়া তামিমের আচরণকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে তার ‘টিমম্যানশিপ’ নিয়ে প্রশ্ন তুলেন সাকিব। তামিমের কঠোর সমালোচনাও করেন সাকিব।
সাকিব-তামিমের এমন কাদা ছোড়াছুড়ির মাঝেই মধ্যরাতে ফেসবুকে লাইভে আসেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। বিশ্বমঞ্চে লড়াইয়ের আগে এই পরিস্থিতিকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
তার (পাইলট) ভাষায়, আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে...! এটা তো গত তিন বছর ধরে, চার বছর ধরে, গত ওয়ার্ল্ড কাপের পর যে এত দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই বিভিন্ন রকম কোচ নিয়োগ হলো... টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!
পাইলট আরও যোগ করেন, টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ, তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন?
সাবেক এই অধিনায়কের মন্তব্য, দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সে রকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পচাচ্ছেন যে তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকভাবে সাকিবকে পচানো হচ্ছে। সাধারণ মানুষকে তো আসলে বোকা বানানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)