ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ইন্ডিয়ান সিরিয়ালের মতোই চলছে দেশের ক্রিকেট বোর্ড
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর ভিডিও বার্তা দিলেন তামিম ইকবাল। তিনি বলেছিলেন যে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ায় তিনি বিশ্বকাপে খেলতে চাননি। অবশেষে তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের বক্তব্যকে শিশুসুলভ আখ্যা দিয়েছেন সাকিব। দুই অভিজ্ঞ ক্রিকেটার ও বোর্ডের সম্পর্ককে নাটকের সঙ্গে তুলনা করেছেন খালিদ মাসুদ পাইলট।
গতকাল নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে পাইলট বলেন, 'আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে...! এটা তো গত তিন বছর ধরে, চার বছর ধরে, গত ওয়ার্ল্ড কাপের পর যে এতো দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই কোচ নিয়োগ হলো...টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!'
২০০৩ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়া পাইলট বলেন, 'টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন?'
পাইলট বলেন, 'দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সেরকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পঁচাচ্ছেন যে, তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকজন ভাবে সাকিবকে ব্যঙ্গ করা হচ্ছে। সাধারণ মানুষকেতো আসলে বোকা বানানো হচ্ছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)