ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
'মাশরাফি ভাইকে অধিনায়ক করলে মানুষ খুশি হবে'
ভারতের বিশ্বকাপ দলে তামিম ইকবালের জায়গা না পাওয়ার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়ান কাপের আগে জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন তামিম। এরপর টাইগারদের দায়িত্ব নেন সাকিব। বিশ্বকাপের ঠিক আগে, বিশ্বের সেরা অলরাউন্ডারও ১৭ সেপ্টেম্বর অধিনায়কত্ব ছাড়ার জন্য বিসিবিকে চিঠি দেন। কিন্তু সাকিব এই সিদ্ধান্ত ফিরিয়ে দেন।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে ভক্তদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। তবে দেশের ক্রিকেটে এমন সংকট নিরসনে বাংলাদেশ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মিস করছে বলে মন্তব্য করেছেন সাকিব। তার মতে, মাশরাফি বাংলাদেশ দলের অধিনায়ক হলে দেশের ক্রিকেট ভক্তরা খুশি হবেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত এখনো যদি বলি মাশরাফী ভাইকে অধিনায়ক হিসেবে ২৩ এর বিশ্বকাপ খেলালে ভালো হতো, তাহলে সবাই খুশি হয়ে যেত। আমি তাদের (সাধারণ মানুষের) সাইকোলজিটা বুঝতে পারি। তারা খুবই সহজ-সরল। এ কারণে তারা চিন্তা করে, মাশরাফী ভাই যদি এখনো খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে দলের অংশ হয়, তাহলে সবকিছু অন্যরকম হয়ে যাবে।’
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের আগে তৃতীয় দফায় বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হন সাকিব। গতকাল সাক্ষাৎকারে এই বিশ্বসেরা অলরাউন্ডার জানান, আসন্ন ভারত বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপ শেষের পর একদিনও অধিনায়কত্ব করবো না। যে কারণে এশিয়া কাপের আগে দায়িত্ব নিতে চাইনি। এরপরও আর এটা করতে চায় না। আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণেই আমি অধিনায়কত্ব করতে চাইনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)