ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সাকিবের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বের হয়ে আসলো নতুন তথ্য

২০২৩ সেপ্টেম্বর ২৭ ০০:৩৭:১৩

সাকিবের  অধিনায়কত্ব ছাড়া নিয়ে বের হয়ে আসলো নতুন তথ্য

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের ক্রিকেটে নাটকীয়তা কম হয়নি। গুঞ্জন শুরু হয়েছিল বিশ্বকাপে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে চান তামিম ইকবাল। অবশেষে তামিমের অনুপস্থিতে গুঞ্জন শুরু হয়েছিল যা ক্রিকেট পাড়াকে সয়লাভ করেছিল ।

দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ সান্দিকা হাথুরুসিংহে গতকাল রাতে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন। বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট নন তামিম। যে কারণে এমন তামিম ইকবালকে দলে চাইনি ঐ দুইজন । এমন বার্তা দিলেন বোর্ডের চেয়ারম্যান গুজব ছড়িয়ে পড়ে যে তামিমের আচরণে সাকিব খুবই বিরক্ত। এমনকি অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার।

দল ঘোষণার পর নির্বাচকদের সংবাদ সম্মেলনে উঠে এসেছিল এই প্রশ্নটাও। তবে এমন প্রশ্নের উত্তরে কৌশলী জবাবটাই দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমরা এ ধরনের কিছু জানি না। আমরা মিডিয়াতে অনেক কথাই দেখছি। বাইরে অনেক কথাই শুনছি। কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য ছিল না।’

গুঞ্জনের শুরু তামিমের ৫ ম্যাচ খেলার প্রশ্ন থেকে। সেই গুঞ্জনটাও এদিন উড়িয়ে দেন নান্নু। জানিয়েছেন, তামিম কেবল নির্দিষ্ট কিছু ম্যাচ খেলতে চান, এমন কথাও বলেননি টিম ম্যানেজমেন্টকে।

নান্নু বলেন, ‘আমরা এ ধরনের জিনিস জানি না। মিডিয়ায় অনেক কথা দেখছি। কিন্তু আমাদের কাছে এ ধরনের কিছু ছিল না। নাহ, আমাদের কাছে কোনো তথ্য ছিল না পাঁচ ম্যাচ খেলবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ