ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আবারও তামিম-সাকিব দ্বন্দের গন্ধ হঠাৎ করেই রাত ১১ টায় পাপনের বাসায় মিটিং
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এই বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেনি। নিউজিল্যান্ড সিরিজে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স দেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বোর্ড।
কিন্তু কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডে ও স্কোয়াড ঘোষণার সময়সীমার একদিন আগে হঠাৎ করেই নতুন নাটকের জন্ম দিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপ শুরুর আগে বিসিবির ওপর শর্ত আরোপ করেন তিনি।
তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।
একই সঙ্গে তামিম জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে পাঁচটির বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
তামিমের শর্ত মেনে নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও আলোচনা শেষ করেছেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।
কিন্তু সাকিব সেটা ভালোভাবে নেননি। তামিমের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সাকিব বিশ্বকাপ না খেলার হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বোর্ড সূত্র। পাল্টা হুমকিও এসেছে তামিমের কাছ থেকে।
তামিমের এমন কাণ্ডে হতবাক টাইগার হেড কোচ হাথুরুসিংহেও। এমন ঘটনাইয় তিনি বেশ বিবৃত। দেশে ফিরেই তাই তিনি দ্বারস্থ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হঠাৎ সাকিব আল হাসানকে নিয়ে বোর্ড চেয়ারম্যানের বাসায় প্রবেশ করেন তিনি।
ধারণা করা হচ্ছে, সাকিব-হাথুরু হঠাৎ করেই বিসিবি বসের বাসায় গিয়ে বোর্ড চেয়ারম্যানের কাছে তামিম সম্পর্কে অভিযোগ করে বিদ্যমান সমস্যার সমাধান চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)