ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তানজিমের হাতে বল, গ্যালারিতে স্লোগানের ঝড়
আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানসহ কয়েকজন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু মিরপুরে বেরসিক বৃষ্টির নাটকে খেলার ফল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের ইনিংসে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। কিন্তু ফিরে বৃষ্টির হানায় খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে সফরকারীরা।
এদিন হোম অব ক্রিকেটের গ্যালারিতে উপস্থিত হন হাজার হাজার ভক্ত-সমর্থক। তবে বৃষ্টির কারণে শের-ই বাংলায় চিরচেনা সেই ঢেউয়েও যেন কিছুটা ভাটা পড়েছিল। প্রথমবার বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই ভরে যায় গ্যালারি।
বাংলাদেশ দল মাঠে নামতেই একটা বিষয় অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব আক্রমণে আসতেই গ্যালারিতে পেসারের নামে স্লোগান! কেউ গলা হাঁকছেন ‘সাকিব সাকিব’ নামে, কেউবা আবার ‘তানজিম, তানজিম’ বলে স্লোগান ধরেছেন।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তানজিম সাকিবের। ম্যাচটিতে দুর্দান্ত পারর্ফম করেন এই তরুণ পেসার। সে সুবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে জায়গা পান তিনি। যদিও এখন পর্যন্ত ব্যক্তিগত কোটার ৫.৪ ওভার বল করে ২৫ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি উদীয়মান এ পেসার।
সম্প্রতি সমাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠে তানজিম সাকিবকে ঘিরে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারীবিদ্বেষীসহ আরও বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে।
যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন টাইগার এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এমনকি তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথাও জানায় বোর্ড
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)