ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাবরের সঙ্গে কি সত্যিই ঝামেলা উত্তর দিলেন শাহিন
রটনা রটে যায় বাবর এবং শাহিনের সম্পর্কের অবনতিরও। এই বিষয়েই এবার মুখ খুলেছেন স্বয়ং শাহিন শাহ আফ্রিদি। তিনি জানিয়ে দিয়েছেন বাবরের সঙ্গে তাঁর কোনও ধরনের কোনও সমস্যা নেই। দুজনের সম্পর্ক যে ভালো রয়েছে তাও নিশ্চিত করে দেন শাহিন।
এশিয়া কাপের সুপার ফোর পর্যায় থেকেই হেরে ছিটকে যেতে হয়েছে পাকিস্তান দলকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে হারতে হয় বাবরদের। এই হারের পরেই পাকিস্তান সাজঘরে অধিনায়ক বাবর আজমের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দলের প্রিমিয়ার পেসার শাহিন শাহ আফ্রিদি। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেই খবর। রটনা রটে যায় বাবর এবং শাহিনের সম্পর্কের অবনতিরও। এই বিষয়েই এবার মুখ খুলেছেন স্বয়ং শাহিন শাহ আফ্রিদি। তিনি জানিয়ে দিয়েছেন বাবরের সঙ্গে তাঁর কোনও ধরনের কোনও সমস্যা নেই। দুজনের সম্পর্ক যে ভালো রয়েছে তাও নিশ্চিত করে দেন শাহিন।
সোশ্যাল মিডিয়াতে বাবরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন শাহিন শাহ আফ্রিদি। সমস্ত জল্পনা, রটনার জবাব দেন শাহিন। ক্যাপশনে লেখেন ‘ফ্যামিলি’ অর্থাৎ পরিবার। বাবর যে তাঁর পরিবারের অংশ সেই বার্তা দেন শাহিন। মিডিয়াতে কয়েকদিন আগেই একটি খবর প্রকাশ পেয়েছিল যেখানে দাবি করা হয় বাবর আজম নাকি দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে একেবারেই খুশি নন। যার বিরোধিতা করে শাহিন শাহ আফ্রিদি বলেন অন্ততপক্ষে তাদেরকে কুর্নিশ জানাও যারা বল বা ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছে। এই বিতর্কে জবাব প্রকাশ্যে দিতেই এবার মুখ খুলেছেন শাহিন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পাক ক্রিকেটার জানিয়েছেন, ‘দলের এক এবং একমাত্র লক্ষ্য হল ভালো ক্রিকেটটা খেলা। আমরা কে, কী বলছি বা কী সমালোচনা করছি তা নিয়ে ও একেবারেই চিন্তিতো না। একটা ম্যাচ হারা মানেই সমালোচকদের সুবিধা করে দেওয়া হবে। তারা তখন বলার সুযোগ পেয়ে যায়। আর এখানে ও তারা সেটাই করেছে। সুযোগ পেলেই তারা নিজেদের মতামত জানাতে সুযোগ ছাড়ে না। তবে এই সবকিছুই নেগেটিভ ধ্যান ধারণা যাকে বলে। দলের যখন মিটিং হয় তখন আমরা সবাই নিজেদের মতামত দিয়ে থাকি। দলের মধ্যে সুস্থ পরিবেশ না থাকলে এটা হত না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)