ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ফাইনালে ম্যাচ সেরার অর্থ যাকে দিলেন সিরাজ
বোলিং দিয়ে ভারতের ভক্তদের মন তো আগেই জয় করে নিয়েছেন সিরাজ। এবার জয় করলেন অন্যকিছু। রেকর্ডবুকে তোলপাড় ফেলে দেয়া স্পেলে ভারতকে জিতিয়েছেন এশিয়া কাপ। এনে দিয়েছেন সহজ এক জয়। ম্যাচসেরার পুরস্কারটাও অবধারিতভাবেই পেয়েছেন তিনি। তবে এরপরেই করলেন মন জিতে নেওয়ার মত কিছু।
ম্যাচসেরা হয়ে প্রায় ৪ লক্ষ টাকা পেয়েছেন তিনি। পুরস্কারের সেই টাকা তাৎক্ষণিকভাবে কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দেন ভারতের এই পেসার। ভারতীয় বোলারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাদের হাতে তুলে দিয়েছেন সিরাজ।
ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে শেষে সিরাজ বলেন, ‘এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। তারা না থাকলে এই টুর্নামেন্ট আয়োজন করাই সম্ভব হতো না। তাই এই টাকা ওদের হাতে তুলে দিতে চাই।’
ফাইনালে এমন সাফল্যের কথাও অবলীলায় জানিয়েছেন সিরাজ। বোলিংয়ে একটি বদল এনেই সফল হয়েছেন সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস শেষে ব্রডকাস্টারকে সে কথাই জানান সিরাজ নিজেই। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে নতুন বলেই সাধারণত বল করেন সিরাজ। কিন্তু সাধারণত ক্রস সিম (বলের সিমের সঙ্গে আঙুল থাকে আড়াআড়ি) ধরে বল করেন তিনি। ফলে পিচে বল সিমে পড়ে না। ক্রস সিমে বল করলে পিচে পড়ে কোনো বল লাফিয়ে ওঠে। আবার কোনো বল একটু নীচের দিকে থাকে। এভাবে বল ধরলে সাধারণত ইনসুইং বেশি হয়।
আজ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টারকে ভারতীয় এই পেসার বলেন, ‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে।’
সিরাজ বলেন, ‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)