ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ সুপার ফোর জয়ের পর যা বললেন সাকিব পত্নী
এশিয়া কাপ সুপার ফোর সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব ৮০, তাওহিদ হৃদয় ৫৪, নাসুম আহমেদ ৪৪ ও শেখ মেহেদি হাসান ২৯ রান করেন।
জবাবে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি করে লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন, কিন্তু বাংলাদেশের বোলিং বোলিংয়ে ভারত ৪৯.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায়। টাইগাররা এশিয়া কাপ জিতেছে ৬ রানে।
লাল-সবুজের প্রতিনিধিদের জয়ের পর আনন্দ প্রকাশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ফেসবুক বার্তায় শিশির লেখেন, ভালোবাসি সাকিব আল হাসান। দারুণ এক জয়, পুরো দলকেই অভিনন্দন।
এর আগে, বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের জোড়া শিকারে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা ও তরুণ তিলক ভার্মা। শূন্য হাতেই বিদায় নেন ভারত অধিনায়ক। আর তিলক করেন ৯ বলে ৫ রান।
এরপর শুভমান গিলকে নিয়ে দলকে টেনে নিয়ে যান লোকেশ রাহুল। দুজনে মিলে ৫৭ রানের জুটি গড়ে দ্রুতই দলকে ম্যাচে ফেরান। তবে হঠাৎই থেমে যান রাহুল। দলীয় ৭৪ রানে শেখ মেহেদীর বলে আউট হন তিনি। পরক্ষণেই ইনফর্ম ইশান কিষানকে ৫ রানে ফিরিয়ে দেন মেহেদী মিরাজ। এতে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
একে একে ভারতীয় টপ-অর্ডার ব্যাটাররা ফিরলেও একপ্রান্ত আগলে থেকে যান ওপেনার শুভমান গিল। স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি। এরপর ক্রমেই আগ্রাসী হতে থাকা এই ব্যাটারকে ফেরান শেখ মেহেদী। বাউন্ডারি লাইনে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ১৩৩ বলে ১২২ রান করে ফেরেন গিল।
শেষদিকে ১২ বলে ভারতের দরকার ছিল মাত্র ১৭ রান। তবে স্বল্প পুঁজি তখনও বাংলাদেশকে স্বস্তিতে রাখতে দিচ্ছিল না। ৪৯তম ওভারে আক্রমণে এসেই শার্দুলকে ফেরান ফিজ। এরপর শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিল এক উইকেট, আর ভারতের সামনে সমীকরণ ৬ বলে ১২ রানের। আগেই দুই উইকেট নিয়ে অভিষেক রাঙানো তানজিম হাসান সাকিব প্রথম তিন বলই ডট দেন। এরপর চতুর্থ বলে মোহাম্মদ শামি চার হাঁকানোয় ম্যাচ প্রায় ফসকে যেতে বসে। এরপর চাপের মুহূর্তে ঝুঁকিপূর্ণ দুই রান নিতে গিয়ে রান আউট শামি। আর সেটাই শেষ হাসি এনে দিয়েছে সাকিব আল হাসানের দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)