ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন তামিম ও মাহমুদউল্লাহ তবে
জাতীয় দলের বিকল্প ক্রিকেটারদের অনেকেই অনুশীলন করছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করছেন লিগের ক্রিকেটাররা। এখান থেকে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়া হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল।
সে কারণে বিসিবি ইমার্জিং দলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে হবে ৫০ ওভারের একটি ম্যাচ। এশিয়ান গেমসের দলের সঙ্গে খেলবে বাংলাদেশ টাইগার্স।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামরা খেলবে ৫০ ওভারের ম্যাচটি। অর্থাৎ পুলের বাকি ক্রিকেটারদেরও গা গরমের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। মাহমুদউল্লাহরা ১৪ সেপ্টেম্বর ম্যাচ খেললেও ওপেনার তামিম ইকবাল খেলবেন টি২০ ম্যাচ। ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম টি২০ ম্যাচে দেখা যাবে সাবেক ওয়ানডে অধিনায়ককে।
তামিম কোমরের চোটে ভুগছিলেন। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাসেরও বেশি সময় ধরে পুনর্বাসন করছেন বাঁহাতি এ ওপেনার। শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার পর স্কিল নিয়ে কাজ করছেন একান্তে। খেলার মতো ফিটনেস ফিরেও পেয়েছেন তিনি। তবে পরীক্ষাটা তিনি ২০ ওভারের ক্রিকেট দিয়ে করতে চান।
টি২০তে স্বাচ্ছন্দ্য বোধ করলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলার সিদ্ধান্ত নিতে পারবেন তামিম। এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান তিনি। ভালো খেলে ফিরতে চান বিশ্বকাপ দলে। তাঁর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরে পেতে উন্মুখ হয়ে আছে দল। তিনিও হয়তো সুস্থ থেকে রাঙাতে চান নিজের শেষ বিশ্বকাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)