ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি : হাথুরু
সুপার ফোরের সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এশিয়া কাপের ফাইনালে খেলা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশ কেমন হবে তা অনুমান করা কঠিন। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচে প্রতিটি ম্যাচেই নিজেদের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রতিনিয়ত ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছে তারা। আগামীকাল (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী খেলা কেমন হবে তা বলতে চাননি কোচ সান্দিকা হাথুরুসিংহে।
ম্যাচের আগেরদিন আজ (শুক্রবার) কলোম্বোতে সংবাদ সম্মেলনে এসে টাইগারদের প্রধান কোচ বলছিলেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। কাল এসে সিদ্ধান্ত হবে। কন্ডিশন ও পিচের ওপর সব নির্ভর করছে। আবহাওয়ার কারণে বদলে যেতে পারে পিচ। গত কিছুদিন আবহাওয়া কেমন ছিল আমরা জানি। তাই সিদ্ধান্ত কাল নেওয়া হবে।’
পাকিস্তানের কন্ডিশন আর শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে হাথুরু মন্তব্য, ‘আমরা ঘরের বাইরে খেলছি। কন্ডিশন আমাদের অজানা। লাহোর আর এখানকার কন্ডিশনও অনেক ভিন্ন। আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
‘গত ৩ ম্যাচ ধরে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে, প্রতিপক্ষও ভিন্ন। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যা করে দেখিয়েছি, তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি’, যোগ করেন হাথুরু।
এছাড়া ম্যাচের আগমুহূর্ত দেখে সব সিদ্ধান্ত নেওয়ার কথা জানান টাইগার কোচ, ‘এই উইকেট আমি অনেকদিন ধরে চিনি। এটা একটু ভিন্নধর্মী উইকেট। সারারাত কভারে ঢাকা থাকবে। আরও ২৪ ঘণ্টা পর খেলা। কতটুকু রোদ লাগবে, কতক্ষণ অনাবৃত থাকবে এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)