ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টসে জিতলো সাকিব মাঠে বৃষ্টির সম্ভাবনা কতটুকু
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য বেশী গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে হারলে দেশের বিমান ধরতে হবে সাকিবদের। জিতলেও সুপার ফোর নিশ্চিত নয়। বাংলাদেশ যদি আফগানদের হারায়, তাহলে গ্রুপের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে নির্ধারণ হবে কোন দুই দল যাবে সুপার ফোরে। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে আবার বৃষ্টি বাগড়া দেবে না তো!
ইতোমধ্যে টসে হয়েছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে ।
পয়েন্ট ভাগাভাগি হলে যে সুপার ফোরে খেলার সম্ভাবনা আরও কমে যাবে বাংলাদেশের। তাই বৃষ্টি নিয়ে দুশ্চিন্তাও করতেই হচ্ছে বাংলাদেশের সমর্থকদের। আর গতকালই তো এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
যদিও সেই ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে। তবে সাধারণত এ সময়ে পাকিস্তানেও বৃষ্টি হয়ে থাকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্তই পাকিস্তানে বৃষ্টির মৌসুম। প্রশ্ন হচ্ছে, লাহোরেও কি আজ বৃষ্টির সম্ভাবনা আছে? থাকলেও সেটা কতটুকু?
খুশির খবর হচ্ছে, আপাতত বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা না করলেও চলছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। লাহোরের আকাশ ম্যাচ চলাকালীন মেঘমুক্তই থাকবে।
বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। আবহাওয়া–বিষয়ক তথ্য দেওয়া ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, দিনের বেলায় লাহোরে থাকবে রোদ। আর তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে আসবে। তখন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। বজ্রপাতসহ, ঝোড়ো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।
অর্থাৎ লাহোরের আবহাওয়া নিয়ে ভাবতে হচ্ছে না বাংলাদেশ দলকে। তবে গাদ্দাফি স্টেডিয়ামের হাই স্কোরিং উইকেট ব্যাটসম্যানরা কতটা কাজে লাগাতে পারবে, সেটাই প্রশ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live