ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে হালকা দল মনে করে নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল ঘোষণা
বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। কিন্তু খেলাটি যদিও বিশ্বকাপ প্রস্তুতির অংশ তারপরও টাইগারদের বিপক্ষে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন পেসার লকি ফার্গুসন।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বাংলাদেশ সফরে তারুণ্যনির্ভর দল পাঠানোর বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন। মূলত সামনে ব্যস্ত ক্রিকেটসূচির কারণেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ব্ল্যাকক্যাপসরা।
কেন উইলিয়ামসন চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠোয় তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এনজেডসি। প্রথমবারের মতো বাবা হবেন মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম। বাংলাদেশ সিরিজের সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বোর্ডের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তারা। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট।
স্কট উইনিঙ্ক বলেন, ‘আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ব্যস্ত সূচিতে খেলতে হবে। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং পাকিস্তান সফর রয়েছে। ওয়ার্কলোডে ভারসাম্য আনতেই খেলোয়াড়দের বাংলাদেশে তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে এনজেডসি। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।’
১৫ সদস্যের নিউজিল্যান্ড ওয়ানডে দল:
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live