ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ধোনি-সাঙ্গাকারাদের রেকর্ডে মিস্টার ডিপেন্ডেবল নতুন রেকর্ড
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে ভরসার অন্যতম এক নাম মুশফিকুর রহিম। এজন্য ভক্তরা তাকে নতুন আখ্যা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। অবশ্য এই নামের যথার্থতা প্রমাণও করেছেন তিনি। লম্বা ক্যারিয়ারে ব্যাট হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন মুশফিক, পাশাপাশি উইকেটের পেছনেও সার্ভিস দিচ্ছেন তিনি। গ্লাভস হাতে এবার গড়েছেন অনন্য এক রেকর্ড।
তিনিই বাংলাদেশের প্রথম এবং একমাত্র উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ের সেঞ্চুরি করেছেন দেশের হয়ে ৪৪০ ম্যাচের ৪১৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। টাইগারদের হয়ে তার নিচে অবস্থান করছেন সাবেক টাইগার উইকেটকিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলট (৪৪টি)। এছাড়া লিটন দাসও স্টাম্পিং করেছেন ১৫টি।
শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েছেন মুশফিক। এই তালিকায় ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার (১৩৯) ও কালুভিথারানার (১০১) পরেই অবস্থান করছেন তিনি। যেখানে তিনি অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানি মইন খানদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই বন্দরে তরী ভেড়ায় লঙ্কানরা।
এদিন শ্রীলঙ্কার ইনিংসের ৩০তম ওভারে মাহেদী হাসানকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন সাদিরা সামারাবিক্রমা। এরপর উইকেটের পেছনে মুশফিক যে খুব ভালোভাবে বলটি নিতে পেরেছেন, তা নয়। তবে সময় ছিল যথেষ্ট। দ্বিতীয় সুযোগে স্টাম্প ভাঙতে অসুবিধা হয়নি মুশফিকের। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live