ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক থাকলে অধিনায়কত্ব চালিয়ে যেতাম
গত দুই বছরের বেশি সময় ধরে তামিমের নেতৃত্বে ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ। এই সময়ে ওয়ানডে সুপার লিগে প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছে দল। সেরা চারে থাকার লক্ষ্য নিয়ে এই লিগ শুরু করেছিল, শেষ করেছে শীর্ষ তিনে থেকে। তাই ভারত বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত ছিলেন তামিমও। সবকিছু ঠিক থাকলে হয়তোবা তার নেতৃত্বে এই বিশ্বকাপে খেলতো বাংলাদেশ এমনটাই জানিয়েছেন তামিম।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চোট নিয়েই খেলেছিলেন তামিম ইকবাল। যা ভালো ভাবে নেননি চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন প্রধান কোচ।
টিম ম্যানেজমেন্টের এমন আচরণের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। এরপর অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। ক্রিকেটে ফিরলেও হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। একই কারণে বিশ্বকাপ আর এশিয়া কাপের মতো বড় দুই টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
তবে ড্রেসিংরুমের পরিবেশ কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে তামিমের সম্পর্ক যদি স্বাভাবিক থাকত তাহলে ভারতের মাটিতে তার নেতৃত্বেই খেলতো বাংলাদেশ। দলের ভেতরের পরিবেশের কারণেই অধিনায়কত্ব ছেড়েছেন তামিম।
দেশের ক্রীড়া ভিত্তিক একটি ওয়েবসাইটকে তিনি বলেন, 'যদি সবকিছু স্বাভাবিক থাকতো, সবকিছু ঠিক থাকতো তাহলে হয়তোবা আমি (অধিনায়কত্ব) চালিয়ে যেতাম। তবে আমি এখনও পর্যন্ত নিজের ওপরই দায় নিচ্ছি এটার জন্য। ভেতরে কি আলোচনা হয়েছে সেটা আমি মনে করি, আমাদের ভেতরেই থাকা উচিত। যদিও দুর্ভাগ্যবশত অনেক কিছুই নিউজে চলে আসে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live