ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
যে কারণে সাকিব-হাথুরুর সঙ্গে যোগাযোগ নেই তামিমের
লম্বা সময় ধরেই কোমরের চোটে ভুগছেন তামিম ইকবাল। সেই চোট পুরোপুরি কাটিয়ে ওঠতে সম্প্রতি ইনজেকশন নিয়েছেন। যা এখনও পর্যন্ত ঠিকভাবেই কাজ করছে। তাই ব্যাট হাতে অনুশীলনেও ফিরেছেন এই ওপেনার। তাই গত কয়েক দিন ধরেই মিপুরে নিয়মিত যাতায়াত তামিমের। কিন্তু কখনই চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়নি তার।
এশিয়া কাপের স্কোয়াডকে অনুশীলন করাতে গত কয়েকদ দিন ধরেই মিরপুরে নিয়মিত দেখা মেলে হাথুরুর। একই সময়ে মাঠে থাকেন তামিমও। তবে এই ওপেনার দলের সঙ্গে অনুশীলন করেন না। আলাদাভাবে ফিজিওদের সঙ্গে নিয়ে কাজ করছেন তিনি। তবে এই সময়ে তামিমের কোনো খোঁজ নেননি প্রধান কোচ। এমনকি তামিমও তার সঙ্গে দেখা করতে যাননি।
নেতৃত্ব ছাড়ার পর কোচ কিংবা নতুন অধিনায়কের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে দেশের ক্রীড়া ভিত্তিক একটি ওয়েবসাইটকে বলেন, 'এখনও পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। এখনও আমি বলবো যে, আঙ্গুল শুধু একদিকে দিবো না, দুই দিকেই (তামিম নিজ থেকেও কথা বলতে বা দেখা করতে যাননি)। শুধু একজনকে দোষ দেওয়া উচিত না। কারণ আমিও তো যোগাযোগ করিনি।'
মাস খানেক আগে লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে দেশে ফেরেন তামিম। দেশে ফিরে কিছুদিন ছিলেন বিশ্রামে। এরপর ওয়ার্ম আপ করে ফিটনেসের কাজ শুরু করেন তামিম। বিসিবির তত্ত্বাবধানে এখনও পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছেন তিনি।
নিজের চোট প্রসঙ্গে তামিম বলেন, 'আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো। অসহ্য কোনো ব্যথা নেই। নতুন রিহ্যাব ম্যানেজার এসেছে, বায়োজিদ আছে তারা সবাই মিলেই একটা পরিকল্পনা নিয়েছে। সবকিছু মিলিয়ে আমরা সঠিক পথেই আছি এবং ভালোভাবেই এগোচ্ছি।'
ব্যাটিং অনুশীলনে ফিরলেও এখন কেবল হালকা অনুশীলন করছেন তামিম। তবে কয়েক দিনের মধ্যেই স্টিক ব্যবহার করে ছোড়া বলের বিপক্ষে ব্যাটিং করতে পারবেন। আর পুরোদমে ব্যাটিং অনুশীলনে ফিরতে তার এখনও সপ্তাহ খানেকের আরো বেশি সময় লাগবে।
তামিম বলেন, '৭ তারিখ থেকে পুরোপুরি ব্যাটিং করতে পারবো। যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। প্রথম দুই দিন আমি শুধু থ্রু ডাউন করেছি। পরবর্তী সেশন থেকে আমার মনে হয়, স্টিক ব্যবহার করতে পারবো।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live