ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দল পরিবর্তন করলেন সাকিব
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার মাঝে ঘরোয়া লিগেও কদাচিৎ দেখা যায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন সাকিব।
তবে এবার মোহামেডান ছাড়ছেন সাকিব। এমনটাই নিশ্চিত করেছেন মোহামেডান ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট এজিএম সাব্বির।
এশিয়া কাপ খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টিম টাইগার্স। এশিয়া কাপের এই ডামাডোলের মধ্যেই সাকিবের দল পরিবর্তনের খবর সামনে এলো।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মোহামেডান কর্মকর্তা সাব্বির লেখেন, ‘এটা আনুষ্ঠানিক যে সাকিব এ বছর ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন না।’ যদিও এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে গুঞ্জন রয়েছে আগামী ২ মৌসুম সাকিব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে পারেন। এছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবকে দেখা যাবে নতুন ঠিকানা রংপুর রাইডার্সে। ২ বছরের চুক্তিতে এই অলরাউন্ডারকে গেল মাসেই যুক্ত করেছিল রংপুর।
উল্লেখ্য, গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১০৩.১৫ স্ট্রাইকরেটে করেছিলেন ৯৫ রান। বল হাতেও তেমন সফল ছিলেন না। ৪ ম্যাচে নিয়েছেন সমান ৪ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live