ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে যাওয়ার আগে বড় ধাক্কা লিটনের
এশিয়া কাপে অংশ নিতে আজ দেশ ছাড়ছে টাইগার বাহিনী। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না ব্যাটসম্যান ও উইকেটরক্ষক লিটন দাস। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি।
লিটনকে নিয়ে গণমাধ্যমে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, 'লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।'
আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।
লিটন ছাড়াও দলের বাকিদের সঙ্গে যাওয়া হচ্ছে না পেসার তানজিম হাসান সাকিবের। এই পেসার যাবেন আলাদা ফ্লাইটে। চোটে আক্রান্ত পেসার এবাদত হোসেনের বদলি হিসেবে তিনি পরে দলে আসায় তার টিকেটও কাটা হয় পরে। তিনি তাই একদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন।
এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।'
তাসকিন আরও বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।'
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live