ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এক তামিম নিয়ে আশাবাদী অন্য তামিমের ফেরা নিয়ে যা বললেন সাকিব
এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন তারা। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের।
এবারের এশিয়া কাপে দলে আছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ ক্রিকেটার। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন অধিনায়ক সাকিব আল হাসান। জানালেন, তাদের বিশ্বজয়ী 'উইনিং মেন্টালিটিটা' নিজেদের ড্রেসিং রুমেও চান তিনি।
এদের মধ্যে বাংলাদেশ দলে তামিম ইকবালের বদলি হিসেবে এসেছেন আরেক তামিম। সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি। জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তাকে নিয়ে বেশ আশাবাদী সাকিব। তবে তানজিদ তামিমের থেকে অধিনায়ক সাকিবের চাওয়া খুব বেশি নয়, 'সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।'
বাংলাদেশ জাতীয় দলে এখন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৫ ক্রিকেটার রয়েছেন। বড় মঞ্চ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে তাদের। সাকিব বলেন, 'ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, তাদের ভেতর ওই উইনিং মেন্টালিটিটা আছে। সেই মানসিকতাটা এখানেও তারা টেনে নিয়ে আসবে। ড্রেসিং রুমের আবহাওয়াটাও সেভাবেই গড়ে দেবে, এমনটাই আশা করছি।'
এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে না পাওয়া দলকে কতোটা ভোগাবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে দলকে তারা কতটুকু দিতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগে। সেগুলো শেয়ার করলে, বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।'
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবশ্য জায়গা হয়নি এশিয়া কাপের মূল স্কোয়াড কিংবা স্ট্যান্ড বাই তালিকায়। বিশ্বকাপের মূল পরিকল্পনায় তিনি নেই বলেই তাই ধরে নেওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live