ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আমি ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি প্রস্তুতি খুব ভালো: সাকিব
আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কিছুদিন আগেও সাকিব জানতেন না, এশিয়া কাপ দিয়েই আবার অধিনায়ক পর্ব শুরু করবেন। তামিম স্বেচ্ছায় সরে দাঁড়ালে অধিনায়কের দায়িত্ব পান সাকিব। এশিয়া কাপ দিয়েই অধিনায়কের প্রত্যাবর্তনটা রাঙাতে চান দেশসেরা এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে সাকিব জানান, এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি'
সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জিততে চাওয়া সাকিব বলেন, 'আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।'
কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথা উল্লেখ করে বলেন, 'কোচ বললেন আমাদের অনুশীলন খুব ভালো হয়েছে। তো আমাদের দলের সবার মানসিক এবং পারফরম্যান্সের দিক থেকে ভালো শেপ আছে। তাই বলব আমরা অবশ্যই এশিয়া কাপে অনেক দূর যেতে পারব।'
এর আগে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, 'প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি, এরপর স্কিল নিয়ে। অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।'
লিটন দাসের অফফর্ম প্রসঙ্গে হাথুরু বলেন, 'আমার কাছে মনে হয় না, এই মুহূর্তে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে। সে সম্প্রতি কানাডা ও শ্রীলঙ্কায় খেলে এসেছে। ওখানে সে কী স্কোর করেছে, সেটা নিয়ে খুব একটা ভাবতে চাই না। কারণ, এমনিতেও ওই টুর্নামেন্টগুলোয় খুব বেশি রান হয়নি। আর সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে, সেগুলোতে সে ছন্দে ফিরে আসবে, এমনটাই আমাদের প্রত্যাশা।'
হাথুরু যোগ করেন, 'লিটন যে রানই করেছে, তা ইমপ্যাক্টফুল ছিল। হ্যাঁ, আমরা চাই সে ভিন্নভাবে খেলুক, এশিয়া কাপ এবং বিশ্বকাপে বড় ভূমিকা রাখুক। আশা করি সে নিজেকে মেলে ধরতে পারবে।'
ব্যাট হাতে ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে ওপেনার লিটন দাসের। তিন সংস্করণ মিলিয়ে গত বছর এক হাজার ৯২১ রান করেন এই ব্যাটার। হাথুরু লিটনের ফর্ম নিয়ে কথা বলতে টেনে নিয়ে এসেছেন তার অতীতকেও। হাথুরু বলেন, ;সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও বিশ্বাস করি, সে এর চেয়ে ভালো করতে সক্ষম। সেটা সে দেখিয়েছে। অবশ্যই গত দুই বছর সে ফর্ম দেখিয়েছে, সে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। তাই আমরা তার কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live