ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমের জাগায় ওপেনিংয়ে যাকে দেখতে চান সুজন
আর কয়েকদিন পরেই স্টেডিয়ামে বসবে এশিয়ান ক্রিকেটের প্রিমিয়াম টুর্নামেন্ট এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য দেশ ছাড়বে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন জাতীয় দল। ১৭ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ওপেনার তানজিৎ হাসান তামিম। তিনি ইমার্জিং এশিয়া কাপে তার ব্যাটিং দক্ষতা দেখান এবং জাতীয় দলে জায়গা পান।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও এক সময়ের ম্যানেজার খালিদ মাহমুদ সুজন এই তরুণ ওপেনারের ওপর ভর করে। নিয়মিত ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গে জুনিয়র তামিমকে দেখতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি মনে করি তামিম (তানজিদ হাসান তামিম) হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি না, হয়তো নাঈমও থাকতে পারে। আমি মনে করি না বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে এশিয়া কাপে। সেকেন্ড রাউন্ডে খেললে তো সুযোগ থাকবে। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে, খেলোয়াড়- আমরা তাদের থেকে কী আশা করি? দারুণ একটা সূচনা। ও ওরকমই প্লেয়ার। ’
জাতীয় দলকে লম্বা সময় ধরেই কাছ থেকে দেখেছেন সুজন। দুই তামিমও তার অচেনা নয়। দুজনের নামের পাশাপাশি ব্যাটিংয়ের মিল নিয়েও কথা বলেছেন তিনি, ‘আমি সিনিয়র তামিমের ছোট বেলা যদি মনে করি, ও যেরকম ব্যাটিং করতো জুনিয়র তামিম এরকমই ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল। ও যদি এটা ধরে রাখে, আমি চাই ও রাখুক। ও যেন খুব একটা না বদলায়।
তানজিদ তামিমকে নিয়ে যেন চাপ তৈরি না হয়, সেদিকেও দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘আমরা যেন চাপ তৈরি না করি বাইরে থেকে। ক্রিকেট এমন একটা খেলা সফল হবেন বা ব্যর্থ হবেন। আমি মনে করি এই ছেলের লম্বা পথ পাড়ি দেওয়া, বড় ক্রিকেটার হওয়ার সামর্থ্য আছে। এশিয়া কাপে যদি ও ব্যর্থ হয়, আমি একটুও চিন্তা করবো না। কারণ এ দল, হাই পারফরম্যান্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর একটা ফারাক আছে। এটা আমাদের মানতেই হবে। তারপরও আমি মনে করি তানজিদ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সেখানে যদি ও নিজের খেলাটা খেলে, বাংলাদেশকে দারুণ একটা সূচনা এনে দেবে। ’
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে ছাড়াই এশিয়া কাপে যাবে বাংলাদেশ। এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৩১ তারিখ বালেকালাতে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live