ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রকিবুল হাসানকে বিসিবির তলব
আচরণবিধি ভঙ্গের দায়ে প্রধান ম্যাচ রেফারি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোয় সাবেক এই ক্রিকেটারকে তলব করছে বোর্ড।
সোমবার (১৪ আগস্ট) বোর্ডের একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই পরিচালক বলেন, ‘এর আগে বেশ কয়েকবার তাকে সতর্ক করা হয়েছিল। তিনি প্রতিবারই বিতর্কিত মন্তব্য করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এবার বিষয়টি বোর্ড সভাপতি পর্যন্ত গড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে কারণ জানতে আমরা ওনাকে তলব করেছি। উনার কাছে কারণ জানতে চাওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের একজন চাকুরীজীবী হয়ে বোর্ডেরই বিপক্ষে কথা বলাটা খুবই হতাশাজনক। হয়তো এসব করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু এটা তো সম্পূর্ণ নিয়মবহির্ভূত। উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলে তিনি কি প্রমাণ করতে চান সেটিই জানতে চাইবে বোর্ড।’
গতকালই সরকারবিরোধী প্রচারণা করায় ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর দেবব্রত পালকে তলব করার সিদ্ধান্ত নেয় বোর্ড। যদিও বিপদ আঁচ করতে পেরে আগেভাগেই পদত্যাগ করেন দেবব্রত।
এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই চীফ ম্যাচ রেফারিকে তলব করলো বিসিবি।
এ বিষয়ে রকিবুল হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে আরটিভি। কিন্তু তিনি কল ধরেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live