ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবেন যেভাবে
ভারতে হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচিতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে আইসিসি। পরিবর্তিত সূচি প্রকাশের পরপরই টিকিট বিক্রির দিনক্ষণের ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ২৫ আগস্ট থেকে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে টিকিট বিক্রির দিনক্ষণ জানিয়েছে আইসিসি। ১৫ আগস্ট থেকে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে (https://www.cricketworldcup.com/register) নিবন্ধন করে টিকিট সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন সমর্থকরা। টিকিট বিক্রির খবর তাদের কাছেই সবার আগে পৌঁছাবে। পাশাপাশি তাদের টিকিট নিশ্চিত করতে সহায়তাও করবে আইসিসি।
বিশ্বকাপের টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। ভারত ছাড়া বাকি দলগুলোর টিকিট বিক্রি হবে একদিনে। আর ভারতের ম্যাচের টিকিট বিক্রি হবে আলাদা আলাদা দিনে। এছাড়া সেমিফাইনাল ও ফাইনালের জন্যও আলাদা দিন রেখেছে আইসিসি।
এক নজরে টিকিট বিক্রির দিনক্ষণ
২৫ আগস্ট পাওয়া যাবে ভারতের ম্যাচ ছাড়া বাংলাদেশসহ বাকী দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচের টিকিট।৩০ আগস্ট পাওয়া যাবে ত্রিবান্দ্রাম ও গুয়াহাটিতে হতে যাওয়া ভারতের দুটি প্রস্তুতি ম্যাচের টিকিট।৩১ আগস্ট বিক্রি হবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ভারত ম্যাচের টিকিট।১ সেপ্টেম্বরে মিলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ম্যাচের টিকিট।২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের লড়াইয়ের টিকিট পাওয়া যাবে।৩ সেপ্টেম্বর বিক্রি হবে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির টিকিট।১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দুই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)