ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার নতুন অধিনায়কের নাম ঘোষণা
অ্যারন ফিঞ্চ অবসরের ঘোষণা দেওয়ার পরে নিদিষ্ট করে টি-টোয়েন্টি অধিনায়ক ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়ার। লম্বা সময় ধরেই অজিদের অধিনায়ক ছিলেন এই ওপেনার। তার নেতৃত্বে আরাধ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও ছুঁয়ে দেখেছে অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক হিসেবে তাই যোগ্য কারো নামই বেছে নিতে হচ্ছিল দেশটির ক্রিকেট কর্তাদের।
শেষ পর্যন্ত অবশ্য তেমন একজনকেই পাওয়া গিয়েছে। ফর্মের তুঙ্গে থাকা অলরাউন্ডার মিচেল মার্শের কাছেই যাচ্ছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব। লম্বা সময় ধরে জাতীয় দলের সঙ্গে থাকা এই ক্রিকেটারের কাছেই যাচ্ছে ক্রিকেটের শর্টার ফরম্যাটের দায়িত্ব।
আজ সোমবার এক বিবৃতি দিয়ে অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেছে দেশটির। দলটির নির্বাচক জর্জ বেইলি এই ঘোষণা দিয়ে জানান তাদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ।
তবে মার্শ দায়িত্ব পাচ্ছেন স্বল্পমেয়াদে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে কেবলমাত্র আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই দেখা যাবে তাকে, ‘মার্শকে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো ফিঞ্চের যোগ্য উত্তরসূরীর অপেক্ষায় রয়েছে।’
নির্বাচক জর্জ বেইলিও আশাবাদী নতুন অধিনায়ককে নিয়ে, ‘সাদা বলের ক্রিকেটে মার্শ আমাদের অভিজ্ঞ একজন খেলোয়াড়। এটা আন্তর্জাতিক ক্রিকেটে তার নেতৃত্বগুণ অর্জনের দারুণ একটা সুযোগ। আমরা দক্ষিণ আফ্রিকায় তার অধিনায়কত্ব দেখার অপেক্ষায় আছি।’
অস্ট্রেলিয়ার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মিচেল মার্শ। ফাইনালে তার ৫০ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস দলকে এনে দেয় শিরোপা। এছাড়াও ব্যাটে বলে শর্টার ফরম্যাটে নিজেকে বহুবার প্রমাণ করেছেন তিনি।
বিশ্বকাপের আগেই তিন টি-টোয়েন্টি আর পাঁচ ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে অজিরা। সেখানেই মার্শকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live