ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এমবাপ্পের বিক্রয়মুল্য চূড়ান্ত যে দাম চায় পিএসজি
দরদাম করে বাজারে পণ্য কিনতে গেলে দোকানিকে প্রায়ই বলতে শোনা যায়- দাম তো এতো, আপনার জন্য কমিয়ে এতো রাখবো। কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও তেমনটা দেখা যাচ্ছে।
সৌদি আরবের ক্লাব আল হিলাল কিলিয়ান এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে। তবে এমবাপ্পে সৌদি লিগে যাবেন না। প্যারিসে আসা আল হিলালের প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেননি তিনি।
কারণ পিএসজি স্ট্রাইকার রিয়ালে যোগ দিতে চান। উপায় না দেখে পিএসজি এখন রিয়ালের কাছে এমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরো দাবি করছে। বিষয়টা এমন- আল হিলাল তো ৩০০ মিলিয়ন বলছে, তোমরা নিলে ২৫০ মিলিয়নে ছেড়ে দেব।
তবে রিয়াল মাদ্রিদ অত অর্থ দিয়ে ফ্রান্স স্ট্রাইকার এমবাপ্পেকে কিনতে আগ্রহী নয়। তারাও অনেকটা পরিষ্কার করে দিয়েছে, এক বছর চুক্তি আছে এমন কারো জন্য তারা ২৫০ মিলিয়ন ইউরো খরচ করবে না।
সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, রিয়াল মাদ্রিদ চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার খুব কাছে আছে। হয় তারা মোটা অঙ্কের অর্থে এমবাপ্পেকে কিনবে নয়তো আরও এক বছর এমবাপ্পের জন্য অপেক্ষা করবে।
সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ২০০ মিলিয়নের বেশি অর্থ দিয়ে এমবাপ্পেকে কিনতে রাজি হতে পারে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ২২২ মিলিয়নের (নেইমারকে কিনেছিল পিএসজি) দলবদলের রেকর্ড ভাঙা দাম চান। রিয়াল ২৩০ মিলিয়ন ইউরো দিলে রাজি হয়ে যেতে পারেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live