ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিম না থাকলে যাকে অধিনায়ক চান পাইলট
চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ অক্টোবরের শুরুতে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের বড় স্বপ্ন। এর আগে আগামী মাসের শেষ দিকে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ দলকে এই টুর্নামেন্ট থেকে খেলতে হবে। তবে এখনো নিশ্চিত করে কেউ জানে না। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন তামিম। সেখানে ডাক্তারের কাছে গিয়েছেন। চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে তার ভাগ্য।
তামিম না থাকলে নেতৃত্ব দেবে কে? আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করেন লিটন। তবে বিশ্বকাপে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট।
ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'তামিম যদি ইনজুরির কারণে নেতৃত্ব না দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় মেক্সিমাম ৯০ ভাগ মানুষই বলবে সাকিব আল হাসান। আমরা কয়েকদিন আগে দেখলাম যে আফগানিস্তানের যেখানে ৫০-৫০ ম্যাচ ছিল সেখানে তার নেতৃত্ব দুটো ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে, তার নেতৃত্ব, তাকে যে সবাই পছন্দ করেন ড্রেসিংরুম সেটা দেখিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ।'
তামিমের বিকল্প হিসেবে সাকিবকেই সেরা বিকল্প মনে করে পাইলট বলেন, 'অনেকেই হয়ত আছেন কিন্তু আমি কাউকেই ছোট করব না তার অনেক সময় আছে। কিন্তু সাকিব যে একটা ব্র্যান্ড, সে যখন আম্পায়ারের সঙ্গে কথা বলবে, ড্রেসিংরুমে থাকবে..সাকিব এই জায়গাটা তৈরি করেছে। তো কোন সন্দেহ নেই তামিম যদি কোন কারণে মিস করে তাহলে সাকিবকে ট্রাই করা যায়।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live