ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
"কাবিননামা মার্চেই ছিঁড়ে ফেলেছে রাজ"
সিনেমা পাড়ায় গত কয়েকদিন ধরে আলেোচনায় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী নায়িকা পরীমণির দাম্পত্য জীবন। বিভিন্ন মাধ্যমে এমনটাও উঠে এসেছে, বিচ্ছেদ হতে যাচ্ছে তাদের এই দম্পত্তির। এবার এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন পরীমণি।
গতকাল ৪ জুন রোববার সন্ধ্যায় দেশের একটি সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, আর না। অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নাই। ইচ্ছা থাকলেওতো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব সেই মানুষই তো নাই।
তিনি বলেন, এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি। তারপরও তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না।
এ অভিনেত্রী বলেন, গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটা ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন বলেছিল, সে এ বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।
এছাড়া সংসার এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে েএ তারকা বলেন, সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছা নেই। ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না। যার সঙ্গে সংসার করব সেই-ই তো নেই। আপাতত এতটুকু বলতে পারি। আমি আমার পথে চলব, সে চলবে তার পথে। আর এ ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না আমি।
প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।
বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসার পর পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকেন সুনেরাহ, শরিফুল রাজ ও পরীমণি। এরপরই রাজের সঙ্গে পরীমণির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?