ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টানা দুই চারে টাইগার ব্যাটসম্যানের দাপুটে সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪৬১ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগের দুটি ম্যাচে হারলেও এ ম্যাচে বড় টার্গেট পেয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যান্ডারসন ফিলিপকে টানা দুটি চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়। ফিলিপ নিজের ১১তম ওভারের শেষ দুটি বল করেন শর্ট লেন্থে। ওই দুই বলেই মিডউইকেটের দিকে সজোরে ব্যাট চালান বাংলাদেশ ওপেনার। তাতে ২২৩ বলে তিন অঙ্কের ঘর ছুঁতে সক্ষম হন তিনি। তার সেঞ্চুরির ইনিংসে আছে ১৪টি চারের মার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য আরও ১৮৫ রান করতে হবে স্বাগতিকদের। ১০৫ রান নিয়ে জয় ও ৬৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন ইয়াসির আলি রাব্বি। আউট হয়ে যাওয়া তিনজনের মধ্যে জাকির হাসান ৪৩, সাইফ হাসান ৩৮ ও মমিনুল হক ৫ রান করেন।
এর আগে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই ইনিংসে ক্যারিবীয়দের কেউ সেঞ্চুরি না পেলেও অর্ধশতক করেন পাঁচ ব্যাটার। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২০৫ রান। পরে ওয়েস্ট ইন্ডিজ ২২০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৪৬১ রানের টার্গেট পায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live