ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হলুদ সাংবাদিকদের কড়া জবাব দিলেন লিটন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ১৬ তম আসরে প্রথমবার খেলতে গিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। তবে হঠাৎ করে পারিবারিক কারণ দেখিয়ে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন এই ব্যাটার । এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমান দেশসেরা এই ব্যাটার।
এদিকে আইপিএল লিটন দেশে ফিরে আসার পর থেকে ভক্তদের মাঝে নানান রকম কথা রটেছে, কেন এই ডানহাতি ব্যাটসম্যান আইপিএল ছেড়েছেন। এসব আলোচনার মধ্যেই দেশের একটি সংবাদমাধ্যমে ‘মেডিকেল ইমার্জেন্সি নয়, বউয়ের টানে আইপিএল ছেড়েছিলেন লিটন!’
এসব ঘটনা নিয়ে এতদিন একপ্রকার চুপই ছিলেন লিটন। কিন্তু শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারেননি তিনি। সাংবাদিকদের কড়া জবাব দিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। মূলত সাংবাদিকদের উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করেছেন লিটন।
শনিবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটা ছবি শেয়ার করেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্যাপশন লেখা রয়েছে- ‘মেডিকেল ইমার্জেন্সি নয়, বউয়ের টানে আইপিএল ছেড়েছিলেন লিটন!’
লিটন লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক, আপনাদের ওপর পূর্ণ সম্মান রেখেই বলছি- আপনারা দয়া করে কোনো কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি বানোয়াট! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি'র জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন না। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানু্ষের সামনে তুলে ধরুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)