ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কা গেল বাংলাদেশ দল
দেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগারদের এই সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের এই নারী ক্রিকেট দল।
সব থেকে বড় বিষয় হল দুই দলের ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এজন্য গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার শ্রীলঙ্কার বিমান ধরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৬ সদস্যের টাইগ্রেসরা।
এদিকে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই সালমা ও রুমানাকে বিশ্রাম দিয়েছে। দেশসেরা এই দুই তারকা সালমা ও রুমানা ছাড়াও দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন।
ক্রিকেট বিশ্বের কোন দেশের সাথে একটু খেলার অভিজ্ঞতা থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে তেমন একটা খেলার অভিজ্ঞতা নেই লাল-সবুজের নারী প্রতিনিধিদের। লঙ্কানদের বিপক্ষে কেবল একটি ওয়ানডে খেলেছে টাইগ্রেসরা, সেই ম্যাচেও হেরেছে জাহানারা আলমরা।
এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে । গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় বাঘিনীরা ২ পয়েন্ট পেয়েছে। আর ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে শ্রীলঙ্কা।
সফরে আগামী ২৭ এপ্রিল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পি সারা ওভালে ২৯ এপ্রিল, ২ মে ও ৪ মে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল।
টি-টোয়েন্টি সিরিজের আগে কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ৭ মে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। এরপর ৯ মে, ১১ মে ও ১২ মে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। খেলাগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live