ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএলে মেডেন দেওয়ার বিরল রেকর্ড
এক জন ব্যাটারের মতে নিজেদের আধুনিক টি-২০ ক্রিকেটের উপযোগী করে তুলতে প্রথম বল থেকেই চার-ছক্কা হাকানোয় হাত পাকাতে দেখা যায় তরুণ ক্রিকেটারদের। প্রতিষ্ঠিত ক্রিকেটাররাও প্রয়োজন মতো নিজেদের খেলার স্টাইল বদলেছেন। তবে ভারতের অন্যতম তারকা ক্রিকেটার লোকেশ রাহুল সেই পর্যায়ে পড়েন না মোটেও।
বরং রাহুল গুটিকয় সেই সব তাণ্ডবময় ক্রিকেটারদের দলে, যাঁরা উদ্বাবনী শটে চমক না দেখিয়েও টি-২০ ফর্ম্যাটে বড় রান করতে অভ্যস্ত। সেই কারণেই ইনিংসের শুরু থেকেই ধুমধাড়াক্কা ক্রিকেট খেলতে দেখা যায় না লোকেশকে। তিনি সেট হতে কিছুটা সময় নেন এবং সেট হয়ে যাওয়ার পরে গিয়ার বদলে দ্রুত রান তোলার দিকে নজর দেন।
ইনিংসের শুরুতে বল নষ্ট করার এই প্রবণতাই লোকেশ রাহুলকে এমন এক রেকর্ডের সঙ্গে জড়িয়ে ফেলেছে, যা তাঁকে খুশি করবে না মোটেও। আসলে আইপিএলে সাম্প্রতিক সময়ে বোলারদের ইনিংসের একেবারে প্রথম ওভারে মেডেন দেওয়া কার্যত অভ্যাসে পরিণত করেছেন রাহুল।
২০১৪ সাল থেকে আইপিএলে ইনিংসের একেবারে প্রথম ওভারে মেডেন নেওয়ার ঘটনা ঘটেছে ২৭ বার। উল্লেখযোগ্য বিষয় হল, লোকেশ রাহুল একাই এমন ১১টি ওভারে কোনও রান সংগ্রহ করেননি। অর্থাৎ, আইপিএলে ১১ বার ইনিংসের প্রথম ওভারের ৬টি করে বল খেলে কোনও রান সংগ্রহ করেননি লোকেশ।
উল্লেখ্য, বুধবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ম্যাচে টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে শুরুতে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। কাইল মায়ের্সকে নিয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। প্রথম ওভারে স্ট্রাইক নেন লোকেশ। বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। কিউয়ি তারকার প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করেননি রাহুল।
উল্লেখ্য, লখনউয়ের বিরুদ্ধে বোল্ট ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। সেই সুবাদে তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি মেডেন নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন। বোল্ট আইপিএল কেরিয়ারে মোট ১১টি মেডেন ওভার নিয়েছেন। আইপিএলে সব থেকে বেশি ১৪টি মেডেন ওভার নিয়েছেন প্রবীণ কুমার। ভুবনেশ্বর কুমার রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। ভুবি নিজের আইপিএল কেরিয়ারে মোট ১২টি মেডেন ওভার নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live