ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএলে সফল হতে লিটোনকে দারুন এক টিপস দিল সাকিব
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরে তিন বাংলাদেশি দেখার সুযোগ ছিল সবার সামনে। যদিও এই ঘরোয়া আসর থেকে সাকিব আল হাসান নিজেই তার নাম প্রত্যাহার করে নেয়ায় সেই সুযোগ হয়নি টাইগার দলপতির। অবশ্য আইপিএলে খেলতে গেছেন বাকি দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।
এর মধ্যে টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন খেলবেন সাকিবের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ইতিমধ্যে দলটির সঙ্গে যোগও দিয়েছেন এই টাইগার তারকা লিটন। তবে সতীত্ব ক্রিকেটার সাকিব জানিয়েছেন লিটন লিটনের মতো খেললেই আইপিএলে সফল হবেন। তার আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগতে পারে বলে মনে করেন।
এ প্রসঙ্গে দলপতি সাকিব বলেছেন, 'লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে। কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।'
সবকিছু ঠিক থাকলে সাকিব-লিটন একসঙ্গে খেলতেন কলকাতায়। যদিও পরিবারিক সমস্যার কারণে সেই সুযোগ হয়নি সাকিবের। তিনি না খেললেও লিটনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। লিটনকে আইপিএলের সময়টা উপভোগের পরামর্শ দিয়েছেন তিনি।
সেই সঙ্গে নিজের মতো খেলতে পারলে তার সফল হওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, 'একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।'
কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজই জিতেছে বাংলাদেশ। মে মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজেও পারফরম্যান্স ধরে রাখার আশ্বাস দিয়েছেন সাকিব।
নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেছেন, 'আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live