ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাফজয়ী নারী ফুটবলারদের প্রথম বারের মত আকাশ ছোঁয়া অর্থ প্রদান
শিরোপা নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়। এরমধ্যে সবার আগে অর্থ পুরস্কার তুলে দিলো এম্বার গ্রুপ।
রাজধানীর গুলশানে নিজেদের কার্যালয়ে কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও কৃঞ্চা রানী সরকারের হাতে এ অর্থ পুরস্কার তুলে দেন আম্বার গ্রুপের ডিএমডি আবু হাসান মাহমুদ ও পারিচালক এ বি এম সাইফুল হক ছোটন।
অর্থ পুরস্কার পাওয়ার পর আম্বার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবিনা।
বাংলাদেশ নারী ফুটবল দলের কল্যাণে ভবিষ্যতেও এমন পুরস্কার প্রদান অব্যাহত থাকবে বলে জানায় শিল্প প্রতিষ্ঠানটি।
এর আগে এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরসহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেমস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নিজের ব্যক্তিগত কোম্পানি তমা গ্রুপে থেকেও চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে।
এর বাইরেও অনেকেই পুরস্কারসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘোষণা দিচ্ছেন।
গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। তাদের সাফল্যে ভাসছে পুরো বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল