ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতের সামনে একমাত্র বাধা বাংলাদেশ, দেখে নিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হিসাব নিকাশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট শতাংশের তালিকায় শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল পেয়েছে ৭০ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি রয়েছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট এবং ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট। সেই চারটি টেস্ট হবে ভারতে। শীর্ষ স্থান ধরে রাখতে ঘরের মাঠে তাদের যেমন জিততে হবে, তেমনই ভারতের মাটিতে রোহিত শর্মাদের হারানোর মতো কঠিন কাজটাও করতে হবে। কিন্তু ২০০৪ সালের পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের কাছে হেরে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ৬০ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়ার মাঠে তিনটি টেস্ট এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলা বাকি তাদের। ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খুব গুরুত্বপূর্ণ হবে ডিন এলগারদের জন্য। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও হাল্কা ভাবে নিলে চলবে না।
তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট। কিন্তু তাদের আর মাত্র দু’টি টেস্ট বাকি। তাও সেটা খেলতে হবে নিউজিল্যান্ডের মাঠে গিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেও তাদের থাকবে ৬১.১ শতাংশ পয়েন্ট। ফাইনালে যেতে হলে দাসুন শনাকার দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।
চতুর্থ স্থানে থাকা ভারতের হাতে রয়েছে ছ’টি টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলতে যাবে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চারটি টেস্ট খেলবেন রোহিতরা। ফাইনালে উঠতে হলে ছ’টি টেস্টেই জিততে হবে ভারতকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে লাভ ভারতের। তাতে কামিন্সদের পয়েন্ট শতাংশ কমে যাবে। তবে ভারতের ফাইনালে যাওয়ার পথে বাধা হতে পারেন শাকিব আল হাসানরা। নিজেদের মাঠে ভারতকে পরীক্ষার মুখে ফেলতে পারে বাংলাদেশ।
সুযোগ রয়েছে পাকিস্তানেরও। তাদের সংগ্রহ ৫১.৮৫ শতাংশ পয়েন্ট। বাবর আজমদের শেষ দু’টি সিরিজই বাকি ঘরের মাঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে তারা। পাঁচটি ম্যাচ জিতলে তাদের হবে ৬৯.০৫ শতাংশ পয়েন্ট। ফাইনালে যাওয়ার জন্য যা যথেষ্ট হতে পারে। কিন্তু তাকিয়ে হতে বাকিদের হারের দিকে।
দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় নতুন করে আশা তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল খেলবে তা এখনও স্পষ্ট নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live